আদা-লেবু কুলাডা
আদা-লেবু কুলাডা

আদা-লেবু কুলাডার রেসিপি

উপকরণ

  • সিরাপ: ২ কাপ

  • তাজা লেবুর রস: ২ টেবিল চামচ

  • আদার রস: ২ টেবিল চামচ

  • বরফকুচি বা আইসক্র্যাম্ব: প্রয়োজনমতো

  • সোডা ওয়াটার: প্রয়োজনমতো

সিরাপ তৈরি

২ কাপ চিনি ও ১ কাপ পানি একসঙ্গে জ্বাল দিয়ে ছেঁকে ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে সিরাপ।

প্রণালি

আধা গ্লাস বরফকুচি নিয়ে এর মধ্যে লেবুর রস, সিরাপ ও আদার রস দিয়ে নেড়ে সোডা ওয়াটার দিয়ে গ্লাস ভরে দিতে হবে। তারপর সাজিয়ে পরিবেশন করুন।