মাঝারি আনারস: ২টি
চাট মসলা: ১ চা-চামচ
লেবুর রস: ১ চা-চামচ
বিট লবণ: আধা চা-চামচ
শর্ষেগুঁড়া: আধা চা-চামচ
গুঁড়া করা শুকনা মরিচ: ১ চা-চামচ
গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ
আইসিং সুগার: ১ চা-চামচ
সাসলিক কাঠি: ১২টি
আনারস ও সাসলিক কাঠি ছাড়া বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে রাখুন।
প্রতিটি আনারস লম্বা করে ৬ টুকরা করে কেটে নিন।
ভেতরের শক্ত অংশ ফেলে দিন।
সাসলিক কাঠিতে আনারসের টুকরা ঢুকিয়ে গ্রিলড প্যানে ২-৩ মিনিট গ্রিলড (ঝলসে নেওয়া) করুন।
চাট মসলার মিশ্রণ ব্রাশ করে উল্টে নিন।
অপর পাশও একইভাবে ব্রাশ করে গ্রিলড করে নিন।