পটেটো ওয়েজেস
পটেটো ওয়েজেস

পটেটো ওয়েজেসের রেসিপি

উপকরণ

  • মাঝারি আলু: ৫টা

  • ময়দা: আধা কাপ

  • কর্ন ফ্লাওয়ার: ২ টেবিল চামচ

  • চিলি ফ্লেক্স: আধা চা-চামচ

  • ধনেপাতাকুচি: ১ টেবিল চামচ

  • গোলমরিচগুঁড়া: আধা চা-চামচ

  • লাল মরিচগুঁড়া: আধা চা-চামচ

  • লবণ: স্বাদমতো

  • তেল: ভাজার জন্য

প্রণালি

  • আলুর ওপরের হলুদ অংশ কেটে নিন।

  • প্রতিটি আলু লম্বা করে ৮ টুকরা করে কাটুন।

  • পরিষ্কার পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।

  • আলুর টুকরা ধুয়ে লবণপানিতে আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।

  • একটা বাটিতে ময়দা, কর্ন ফ্লাওয়ার, চিলি ফ্লেক্স ধনেপাতাকুচি, গোলমরিচগুঁড়া, লাল মরিচগুঁড়া, লবণ একসঙ্গে পৌনে এক কাপ পানিতে গুলে নিন।

  • এই ব্যাটারে আধা সেদ্ধ আলু গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন।

  • মেয়নেজ অথবা টমেটো সসের সঙ্গে গরম-গরম ওয়েজেস পরিবেশন করুন।