খেজুর দিয়ে গরুর কাবাব
খেজুর দিয়ে গরুর কাবাব

খেজুর দিয়ে গরুর কাবাব বানাবেন যেভাবে

কোরবানির ঈদের পর বাড়িতেই বানাতে পারেন নানা ধরনের কাবাব। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা।

উপকরণ

গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, খেজুরকুচি আধা কাপ, দারুচিনিগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, চিলি ফ্লেক্স ১ চা-চামচ, ধনেপাতা সামান্য ও মাখন পরিমাণমতো।

প্রণালি

একটি পাত্রে গরুর কিমার সঙ্গে খেজুরকুচি, দারুচিনিগুঁড়া, জিরাগুঁড়া, চিলি ফ্লেক্স ও ধনেপাতা মিশিয়ে নিন। এরপর শিকে কাবাবের আকারে গেঁথে নিন। গ্রিল করুন। গ্রিল করার সময় মাখন ব্রাশ করলে কাবাবে চকচকে ভাব আসবে।