উপকরণ: গোল বেগুন ২টি, বেসন দেড় কাপ, ময়দা আধা কাপ, মরিচগুঁড়া ১ চা–চামচ, আদাবাটা ১ চা–চামচ, জর্দার রং (ইচ্ছে) আধা চা–চামচ, বেকিং পাউডার আধা চা–চামচ, পানি আধা কাপ (আন্দাজমতো), লবণ পরিমাণমতো ও ভাজার জন্য তেল।
প্রণালি: বেগুন আধা ইঞ্চি মোটা করে কেটে নিন। সামান্য লবণ মেখে ৫ মিনিট রেখে দিন। বেসন, ময়দা, মরিচগুঁড়া, আদাবাটা, বেকিং পাউডার, জর্দার রং ও লবণ একসঙ্গে মেশান। অল্প অল্প পানি দিয়ে নাড়তে থাকুন। ব্যাটার যেন পাতলা না হয় সেভাবে পানি দেবেন। এবার প্রতিটি বেগুনের টুকরা বেসনের ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন।