ক.
ছোট বা মাঝারি চিংড়ি: ১ কাপ
পাঁচমিশালি বাদাম: ১ কাপ
ডিম: ১টা
কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ
ময়দা: ১ টেবিল চামচ
আদাবাটা: আধা চা-চামচ
রসুনবাটা: আধা চা-চামচ
সয়া সস: ১ চা-চামচ
তেল (ভাজার জন্য): প্রয়োজনমতো
লবণ: সামান্য
ফ্রেশ ক্রিম: ২ টেবিল চামচ
খ.
ক্যাপসিকাম (৩ রঙের): ১ কাপ
গাজর স্লাইস: আধা কাপ
শসা স্লাইস: ১ কাপ
কাঁচা মরিচের কুচি: ১ টেবিল চামচ
সাদা গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ
লেবুর রস: ২ টেবিল চামচ
থাই চিলি সস: সিকি কাপ
টমেটো কেচআপ: আধা কাপ
সয়া সস: ১ টেবিল চামচ
চিনি: ১ টেবিল চামচ
লবণ: আধা চা-চামচ
ক-এর সব উপকরণ একসঙ্গে ম্যারিনেট করে ১০ মিনিট রেখে দিন।
এবার একটা একটা করে ডিপ ফ্রাই করে নিতে হবে।
বাদামগুলোও সোনালি করে ভেজে নিতে হবে।
অন্য পাত্র ২ টেবিল চামচ জলপাই তেল দিয়ে ক্রমান্বয়ে গাজর, ক্যাপসিকাম ও শসা স্লাইস সামান্য স্যতেকরে গোলমরিচ দিয়ে নামাতে হবে।
এবার বাকি সব উপকরণ একসঙ্গে একটি কাঠের চামচ দিয়ে মিশিয়ে পরিবেশনা।