বাজারে এখন নানা রকম শাক। দুপুরবেলায় পাতে দিতে পারেন লাউশাকের ভর্তা। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
উপকরণ: লাউশাক ৩০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি ২ চা-চামচ, ধনেপাতাকুচি আধা কাপ, শর্ষে চা-চামচ, কাঁচা মরিচ ৭-৮টি, লবণ স্বাদমতো।
প্রণালি: শাক বেছে ধুয়ে নিন। কুচি করে কেটে ভাপিয়ে নিতে হবে। ঠান্ডা করে পানি চিপে নিন। এবার সব উপকরণ শিলপাটায় বেটে শর্ষের তেল মেখে পরিবেশন করুন।