লবঙ্গ চা
লবঙ্গ চা

লবঙ্গ চায়ের রেসিপি

উপকরণ

  • চা পাতা: আধা চা-চামচ

  • লবঙ্গ: ১৫টি

  • চিনি বা মধু: স্বাদমতো

  • পানি: ৭০০ মিলিলিটার

প্রণালি

  • পাত্রে পানি দিয়ে চুলায় জ্বাল দিন।

  • পানি ফুটে উঠলে তাতে লবঙ্গ দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট ফোটাতে হবে।

  • নির্দিষ্ট সময় পর চা পাতা দিয়ে আরও ৭–৮ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিন।

  • ছাঁকনি দিয়ে ছেঁকে কাপে বা মগে নিয়ে স্বাদমতো চিনি বা মধু মিশিয়ে গরম গরম পান করতে হবে।