ওয়েস্টিন ঢাকায় মাত্র ৫০০ টাকায় খেতে পারবেন পিঠা–পুলি

দ্য ওয়েস্টিন ঢাকায় শুরু হয়েছে ‘পিঠা-পুলি’ উৎসব। বাংলাদেশের আঞ্চলিক খাদ্যসংস্কৃতিকে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়। জেনে নিন বিস্তারিত। ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন

দ্য ওয়েস্টিন ঢাকার এই আয়োজনে থাকছে ঐতিহ্যবাহী ভাপা, চিতই ও সুস্বাদু ডিম চিতইসহ নানা স্বাদের পিঠার সমাহার
পিঠা
দ্য ওয়েস্টিন ঢাকা তাদের রেস্টুরেন্ট ডেইলি ট্রিটস এই আয়োজন করে
এই উৎসবে মাত্র ৫০০ টাকা থেকে শুরু হয়েছে পিঠার দাম
আরও আছে চালের ছিটা রুটি, কালাই রুটি, সবুজ মটরশুঁটির চাপড়ি
পাবেন যশোরের খেজুর গুড়ের চা
গরম গরম ডিম চিতই
ময়মনসিংহ ও নরসিংদীর নকশি পিঠাও পাওয়া যাবে
শেফ গরম ভাপা পিঠা বানাচ্ছেন
উপহার হিসেবে পাঠাতে পারেন গোল্ড ও প্লাটিনাম পিঠা বক্স
এই আয়োজন চলবে রোজার আগপর্যন্ত
প্রতিদিন বেলা ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত যে কেউ এই পিঠা উৎসবে যেতে পারেন