বলিউডের পান্ডে পরিবারের নতুন প্রজন্মের একজন আলান্না পান্ডে। অনন্যা পান্ডের চাচাতো বোন ও আহান পান্ডের বড় বোন আলান্না। তবে আলান্না ভাই, বোন বা চাচার মতো সিনেমাজগতে আসেননি। নিজের পরিচিতি গড়েছেন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে। তিনি মূলত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস–ভিত্তিক ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর। ইউটিউবে তাঁর নানা রকম ভ্লগে কোটি কোটি ভিউ। তাঁর স্বামী আইভর আমেরিকান সিনেমাটোগ্রাফার ও কনটেন্ট ক্রিয়েটর। সম্প্রতি দ্বিতীয়বার মা-বাবা হওয়ার ঘোষণা দিয়েছেন এই দম্পতি। সম্প্রতি আনাগত সেই সন্তানের ‘জেন্ডার রিভিল’ অনুষ্ঠান করেছেন তাঁরা।
