আর্লিং হলান্ড ফুটবল বিশ্বকাপ ২০২৬–এর শুরু থেকেই ছিলেন আলোচনায়। এ পর্যন্ত গোল করেছেন ৭টি, তার মধ্যে দুটি জড়িয়েছে ব্রাজিলের গোলপোস্টে, বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অনেকেরই প্রিয় দলটি। ফলে হলান্ডকে নিয়ে আগ্রহ বেড়ে গেছে স্বাভাবিকভাবেই। আলোচনায় থাকলেও ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সংযত ২৫ বছর বয়সী এই তারকা। ম্যানচেস্টার সিটি ও নরওয়ে জাতীয় দলের এই স্ট্রাইকার বহু বছর ধরে সম্পর্কে আছেন স্বদেশি ইসাবেল হগসেং ইয়োহানসেনের সঙ্গে। কৈশোরের বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্ক এখন পূর্ণতা পেয়েছে ছোট্ট এক পরিবারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস