আজ শেষ হচ্ছে দুই দিনের মেলা

ইলশেগুঁড়ি বৃষ্টির দুপুরে শুরু হয়েছ নারী উদ্যাক্তারদের মেলা। আজ শেষ হয়ে যাবে দুই দিনব্যাপী ‘হার ট্রেড মেলা’। মেলায় শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের টপস, বাচ্চাদের পোশাক, হ্যান্ডিক্র্যাফটস, চামড়াজাত দ্রব্য, জুতা, হাতের তৈরি দেশি গয়না, নানা ধরনের হোম ডেকর ছাড়াও ঘরে বানানো মুখরোচক খাবার, আচার—এ রকম পণ্যের ৪৫টি স্টল ছিল। গুলশান শুটিং ক্লাব প্রাঙ্গণে বসেছে এ মেলা। মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলা ঘুরে ছবি তুলেছেন আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন।
মণিপুরি শাড়ি সাজিয়ে বসেছেন তরুণ নারী উদোক্তা
ছবি: সাবিনা ইয়াসমিন
ক্রেতাকে আর্কষণ করতে শাড়ি গায়ে জড়িয়ে দেখাচ্ছেন
নানা রঙের বাহারি আংটি
ঘর সাজাতে নান্দনিক আয়না নিয়ে বসেছে কিচিরমিচির স্টল
মেলায় দোকানে থরেথরে সাজানো রয়েছে কাঁসার থালাবাসন
মাধবী মার্টে পাওয়া যায় নকশী কাঁথা আর চাদর
মেলায় বরাবরের মতো নারীদের বেশি টানছে গয়নার দোকানগুলো
শাড়ি বাছাই করছেন এক ক্রেতা
কুশিকাটায় সেজেছে ব্লাউজ
হ্যান্ড প্রিন্টের শাড়িতে বর্ষার কদম
ব্যাগের কত রকম ভেদ, তা এ মেলায় এলেই বোঝা যাবে!
নজর কাড়বে বাহারি কাট আর নকশার রেডিমেট ব্লাউজ
এই কাঁথাফোঁড়ের ওড়নাগুলো দেখুন, সুন্দর না?
শাড়িতে উঠে এসেছে এরকম হাতে আঁকা নকশা