চাইলে শারীরিক গড়নের অনেক কিছুই আপনি বদলাতে পারবেন, কিন্তু উচ্চতা নয়। কম উচ্চতা মোটেও দোষের কিছু নয়, তারপরও এটা নিয়ে হীনম্মন্যতায় ভোগেন অনেকেই। তাঁরা চাইলে কিছু কৌশল অবলম্বন করে নিজেকে আরেকটু লম্বা দেখাতে পারেন। মানে একটা ভ্রম তৈরি করতে পারেন, যাতে আপনার উচ্চতা যা–ই হোক, তার চেয়ে বেশি লম্বা দেখাবে আপনাকে। জেনে নিন সেসব কৌশল।

এটা অনেক পুরোনো কৌশল। অব্যর্থ এই কৌশল সব সময়ই কার্যকর। তবে কিছু বিষয় খেয়াল রাখলে আপনার হিল পরে উচ্চতা বাড়ানোর ব্যাপারটা সুন্দর লুকিয়েও রাখতে পারবেন। উঁচু হিলের জুতার সঙ্গে পরুন লম্বা জামা। এড়িয়ে যান ঝকমকে জুতা। যাতে হুট করেই আপনার জুতার প্রতি কারও নজর না যায়।
তারকাদের মধ্যে আরিয়ানা গ্রান্দে একটু বেশিই খাটো। ক্রপ টপসের চল বেশ জনপ্রিয় করে দিয়েছেন তিনি। নিজেকে লম্বা দেখাতে তাঁর মতোই পরতে পারেন কালো ক্রপ টপস। সঙ্গে জিনস। তবে একদম স্কিনি জিন্স এড়িয়ে যাওয়াই শ্রেয়।
এই পরামর্শ আপনি মানবেন কি না, সেটা নেহায়েতই আপনার বিষয়। তবে লম্বা চুল বিসর্জন দিতে পারলে, আপনার উচ্চতা খানিকটা বেশিই দেখাবে। ছোট চুলের কারণে শরীর অনেকটাই লম্বা দেখায়। সঙ্গে পরতে পারেন ভি-গলার জামা। খাটো জামাও ভালো দেখাবে।
নিজেকে লম্বা দেখাতে পরতে পারেন মাঝখান দিয়ে লম্বা করে কাটা বা চেড়া জামা। সঙ্গে রঙের সঠিক সমাহার করতে পারলে আপনাকে খানিকটা লম্বা দেখাবে। সে জন্য পরুন হালকা রঙের জামা। সাদা, গোলাপি, হালকা গোলাপি বা ল্যাভেন্ডারও পরতে পারেন। শীতের দিনে সঙ্গে পরতে পারেন লং কোট ও বুট। তাতে সাজের আরও খোলতাই হবে।
পরা ও সামলানো ঝক্কি বলে অনেকেই এখন আর প্রতিদিন শাড়ি পরেন না। তবে বিশেষ কোনো উপলক্ষ বা ছুতা পেলেই পরা চাই। অনুষ্ঠানে, পার্বণে তো এর বিকল্পই নেই। এটা যেমন আপনার ব্যক্তিত্ব বাড়িয়ে দেয়, তেমনি উচ্চতাসংক্রান্ত সীমাবদ্ধতাও আড়ালে করে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস