গ্রামির আফটার পার্টিতে তারকাদের সাজ

বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামির ৬৮তম আসর বসেছিল আজ ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে পুরস্কার অনুষ্ঠানের পর ইউনিভার্সেল মিউজিক গ্রুপের আয়োজনে নিয়া স্টুডিওতে অনুষ্ঠিত হয় আফটার পার্টি। সেখানেও তারকারা উপস্থিত হন নানা রকম সাজপোশাকে। এখানে রইল কিছু তারকার গ্রামির আফটার পার্টি লুক।

যুক্তরাষ্ট্রের অভিনেত্রী জি–ইয়ং ইয়ু আফটার পার্টিতে এসেছিলেন সাদা–নীল স্টিক স্টোনের মিডি ড্রেসে
ছবি: এএফপি
কোরিয়ান–কানাডিয়ান ক্রিয়েটর, রাইটার ও কে–পপ ডেমন হান্টারস চলচ্চিত্রের সহপরিচালক ম্যাগি কাং এসেছিলেন সেলিব্রেটি স্টাইলিস্ট ফিলিপ পিটারের করা কালো এই ড্রেস পরে
কানাডিয়ান সংগীতশিল্পী শানায়া টোয়েন ও আমেরিকান শিল্পী স্টিফেন সানচেজ একসঙ্গে যোগ দিয়েছিলেন আফটার পার্টিতে। দুজনেই কালো ব্লেজার পরে এলেও বিশেষভাবে নজর কাড়ে স্টিফেনের গলার এই স্কার্ফ
‘অ্যাংজাইটি’ গানের জন্য সেরা মিউজিক ভিডিওর পুরষ্কার জিতেছেন ডোচি। পুরষ্কার নিয়ে প্রেস রুমে তাঁর পোশাকের কারনেও নজর কাড়েন। বিশেষ করে ডোচির পাথরের গয়নার আদলে তৈরি টপটি যেন সব আলো কেড়ে নিচ্ছিল
ব্রিটিশ গায়িকা ও অভিনেত্রী সুকি ওয়াটারহাউস নজর কাড়েন গ্রামির আফটার পার্টিতেও। কালো নেটের সঙ্গে সিল্কের তৈরি স্লিভলেস টপে পার্টি মুডেই ছিলেন গায়িকা
কে–পপ ডেমন হান্টারস সাউন্ড ট্রাকের চার স্রষ্টা ডেমনয়ু হান লি, জিয়ং হুন সো, জুং ও হি ডং নাম এসেছিলেন সাদা শার্ট আর কালো ব্লেজারের সঙ্গে বো টাই পরে
যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ও গীতিকার টাকার ওয়েটমোর আফটার পার্টিতে ছিলেন কাউবয় লুকে। ওপরে জ্যাকেট আর নিচে বোতাম খোলা শার্ট, গলায় দুই লেয়ারের চেইন
যুক্তরাষ্ট্রের গায়িকা অড্রে নুনা পরেছিলেন টেইলরড মেড কুল ব্লেন্ডেড কোট ও প্যান্ট। বিশেষভাবে নজর কাড়ে নুনার চুলের স্টাইল। নানা রকম রাবার, তার ও জরির ফিতায় দেশে দেশে তারকাদের এমন স্টাইলে চুল বাঁধতে দেখা যায় এখন