কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে

লাল শাড়ির সঙ্গে সিকোয়েন্সের ব্লাউজ আর চুলে বাঁধা ফুল এমন একটি লুকে দেখা যায় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। এদিকে আবার আরেক ছবিতে সাদা শাড়িতে চুন্দ্রি পাড় আর চুলে বেলির সাজে সেজেছেন এই অভিনেত্রী। কিন্তু কেন? চলুন দেখে নিই ছবিতে।

লাল শাড়ির সঙ্গে জড়ির কাজের ব্লাউজ পরেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ধরনের ব্লাউজ সাধারণত উৎসবের সাজে বেশি ভালো লাগে
ছবি: তাসনিয়া ফারিণের সৌজন্যে
অন্যদিকে আরেকটি ছবিতে ফারিণকে চুন্দ্রি পাড়ের শাড়িতে দেখা যায়
তাসনিয়া ফারিণের সঙ্গে কথা বলে জানা গেল, ছবি দুটো একটি নাটকের শুটিংয়ে তোলা
যেখানে ফারিণের লুকে ২০০০ সালের স্টাইল তুলে ধরা হয়
ফারিণের গয়নাগুলোর নকশাও সাবেকিয়ানার আবহ দেখা যায়
রুপালি ঝুমকা জোড়ার ওপরে আছে পাতার মোটিফ
ফারিণ জানালেন এগুলো তাঁর সংগ্রহের গয়না