১৬ ছবিতে সুনিধি নায়েকের বহুমাত্রিক শিল্পী হয়ে ওঠার যাত্রা
জীবনযাপন ডেস্ক
সাধারণ মানুষ অর্ণবের স্ত্রী হিসেবে বেশি চিনলেও রবীন্দ্রসংগীতশিল্পী সুনিধি একাধারে এসরাজবাদক, মডেল ও অভিনেত্রী।গত কয়েক বছরে সুনিধি ধীরে ধীরে নিজেকে বহুমাত্রিক শিল্পী হিসেবে মেলে ধরায় মনোযোগী।সম্প্রতি ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’ সিনেমায় দেখা দিয়ে আলোচনায় আছেন। অনেকে সমালোচকই এই সিনেমার অন্যতম ভালো দিক হিসেবে সুনিধিকে তুলে ধরেছেন। এই সিনেমায় অভিনয় ও গানের মাধ্যমে মূলধারার বিনোদনজগতে তিনি আরও দৃশ্যমান হয়ে উঠেছেন।‘রকস্টার’ সিনেমার প্রচারণায় সুনিধির গাওয়া ‘ও যে মানে না মানা’ গানের কয়েকটি লাইন ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।জীবনসঙ্গী অর্ণবের সঙ্গে জুটি বেঁধে গাওয়া ‘সন্ধ্যাতারা’ গানটি কোক স্টুডিও বাংলার অন্যতম সফল প্রযোজনা। ইউটিউবে কোক স্টুডিও বাংলা চ্যানেল থেকে এই গান এখন পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখের বেশি।পশ্চিমবঙ্গের আসানসোলে বেড়ে ওঠা সুনিধি নায়েকের সংগীতজীবনের ভিত শান্তিনিকেতনে। সেখানে তিনি রবীন্দ্রসংগীতের পাশাপাশি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতেও তালিম নেন। সেখান থেকেই অর্ণবের সঙ্গে পরিচয়, পরিণয়। ২০২০ সালে অর্ণবকে বিয়ে করার পর তিনি বাংলাদেশেও নিয়মিত কাজ করতে শুরু করেন।সময়ের সঙ্গে বাংলাদেশেও নিজ শিল্পসত্তার গুণে জনপ্রিয়তা অর্জন করেছেন সুনিধি।২০২৪ সালে তিনি প্রকাশ করেন তাঁর প্রথম একক অ্যালবাম ‘আড়ালে’।সম্প্রতি ‘মেঘ’ গান নিয়ে বিতর্ক দেখা দিলে সুনিধি নায়েক বলেন, ‘হ্যাঁ, তাঁর (অর্ণব) সব গান সমান ভালো হয়নি, হবেও না। কারণ, তিনি মানুষ, যন্ত্র নন। একজন শিল্পী কখনোই শুধু তাঁর সেরা কাজ দিয়ে বেঁচে থাকেন না। তাঁর ব্যর্থতাগুলোও তাঁর যাত্রারই অংশ। কিন্তু আমরা যদি প্রতিটি অপছন্দের কাজের জন্য তাঁকে ব্যক্তিগতভাবে অপমান করি, বিদ্রূপ করি, তাহলে একদিন সেই শিল্পী আর নতুন কিছু সৃষ্টি করার সাহসই পাবেন না। কাজের সমালোচনা করুন, কিন্তু শিল্পীকে ব্যক্তিগতভাবে আঘাত করবেন না।’
বিজ্ঞাপন
সুনিধি পোষা প্রাণী ভালোবাসেন। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে পোষা প্রাণীর সঙ্গে ছবি দেন।বই পড়ার এই ছবি পোস্ট করে ক্যাপশনে সুনিধি লিখেছেন, ‘বইয়ের মতোন বিশ্বস্ত বন্ধু আর হয় না।’‘রকস্টার’ সিনেমার প্রচারণায় এক সাক্ষাৎকারে সুনিধিকে এপার বাংলা, ওপার বাংলা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘দুটো বাংলাই আমার কাছে সমান, একই। আমি বুঝি না আমাদের দুটো বাংলার মাঝে কেন একটা কাঁটাতার আছে।’মা–বাবার সঙ্গে ছোট্ট সুনিধি।