ছোট ব্যাগ দিয়ে বড় স্টাইল করবেন যেভাবে

মাইক্রো বা মিনি ব্যাগ এখন ফ্যাশনের দুনিয়ায় বড় একটি চলতি ধারা। সাধারণত তিন থেকে চার ইঞ্চি চওড়া এই ব্যাগগুলো হাতের তালুর মধ্যেই রাখা যায়। এগুলোকে ব্যাগের চেয়ে বেশি দেখা হয় সাজের অংশ হিসেবে—গয়না বা স্টাইলিশ অনুষঙ্গের মতো।

সন্ধ্যার দাওয়াতে বা অনুষ্ঠানে ভিন্নতা আনতে এ ধরনের ব্যাগ ভালো মানাবে
ছোট ব্যাগ দিয়ে বড় স্টাইল করবেন যেভাবে

মিনি ব্যাগ ‘কম জিনিস, বেশি স্টাইল’ ভাবনাকে তুলে ধরে। এ ধরনের ব্যাগে বড়জোর একটি কার্ড কিংবা ছোট একটি লিপস্টিক রাখা যাবে।

মাইক্রো ব্যাগ ভালো মানায় অল্প নকশার পোশাকের সঙ্গে

আমাদের দেশেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এসব ব্যাগ। বাইরের দেশ থেকেই নিয়ে আসছেন বিক্রেতারা। ক্রস বডি, ক্লাচ, মাইক্রো মুন, হ্যান্ডব্যাগ, শোল্ডার ব্যাগ কিংবা বটুয়া—বিভিন্ন ধরনের মিনি ব্যাগ এখন বাজারে পাওয়া যাচ্ছে। এসব ব্যাগ দাওয়াতের সাজে যোগ করছে ভিন্নমাত্রা।

এই ব্যাগের মূল কাজ কিন্তু কিছু বহন করা নয়

কিছু মিনি ব্যাগের নিচে বাড়তি ঝুলুনিও নজর কাড়ছে। ব্যাগের নিচের অংশে ব্যবহার করা হচ্ছে কড়ি, আবার কোনো কোনো ক্ষেত্রে পুঁতি। আকারে খুব ছোট হলেও স্টাইলে কিন্তু বেশ বড় ভূমিকাই রাখছে এসব ব্যাগ।

কিছু কিছু মিনি ব্যাগের ওপর করা হয়েছে ভারী কাজ

এসব মিনি ব্যাগের বেশির ভাগের রংই সোনালি বা রুপালি। মেটালিক ব্যাগগুলোর ওপরের নকশায় ব্যবহার করা হচ্ছে নানা রং ও আকারের পুঁতি আর পাথর।