নাজিফা তুষির মতো শাড়ির সঙ্গে সাজে আনতে পারেন নতুনত্ব, দেখুন ৮টি ছবি

ছয় গজের লম্বা কাপড়টি ডিজাইনারদের কাছে ক্যানভাসের মতো। সাদা কিংবা রঙিন এই ক্যানভাসে তাঁরা ফুটিয়ে তোলেন নানা নকশা। তবে এখন শাড়ির নকশার পাশাপাশি পরার ধরনেও আসছে নতুনত্ব, সঙ্গে ব্লাউজের কাট-ছাঁটেও থাকছে ভিন্নতা।

শাড়ির আঁচল সরু করে ভাঁজ করা। কোমরের একটু নিচ থেকে আঁচল উঠিয়ে পরানো হয়েছে। ব্লাউজের কাটের সামনের দিকে কোটির আদলে বাড়তি কাপড় রাখা হয়েছে। পুরো সাজেই ব্লাউজের এই অংশটি এনেছে উৎসবের আমেজ।
ছবি: কবির হোসেন
লম্বা বেণিতে দেশি গয়না আর দেশি শাড়িতে নাজিফা তুষি
শাড়ি বাছাইয়ের সময় ব্লাউজের দিকে বাড়তি নজর দেওয়া জরুরি
মসলিন শাড়ির সঙ্গে ফ্রিল ব্লাউজ পুরো লুকটাই বদলে দেয়
ঈদের দিন গরম থাকলে আরামদায়ক কাপড়ের হালকা নকশার শাড়ি বেছে নিতে পারেন
রাতের আয়োজনে এই সাজ বেশি মানাবে
ছবিগুলো নকশার প্রচ্ছদের জন্য ২০২২ সালে তোলা হয়েছিল
টেনে বাঁধা চুলে রুপার ব্র্যান্ড যেন পুরো সাজে ঈদের আমেজ নিয়ে আসে