পূজার আগে মেরুন ফিটেড গাউনে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী, দেখুন ১০টি ছবি
মহালয়ার পর থেকেই পূজার বাদ্য বেজে গেছে। আগামীকাল শুক্রবার ষষ্ঠী। তার আগে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সাজগোজের একগুচ্ছ ছবি দিয়েছেন ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘আই ডোন্ট ফলো দ্য স্পটলাইট, আই বিকেম ইট’। এখানে রইল মন্দিরার সাজপোশাকের বিশ্লেষণ
গাঢ় মেরুন রঙের ফিটেড গাউন পরেছিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। মানানসই কাটের পোশাক, সোনালি গয়না ও গ্ল্যামারাস সাজ মিলিয়ে পুরো লুকে তৈরি হয়েছে পুরোনো হলিউড ফ্যাশনের এক আবহ‘সেলিব্রিটিস চয়েজ’ ব্র্যান্ডের পোশাকটির এই রংকে অনেকে ওয়াইন কালার বলেও চেনেন। গাউনের লম্বা হাতা ও ডিপ ভি আকৃতির নেকলাইন বিশেষভাবে চোখে পড়েকোমর থেকে নিচের অংশ শরীরের সঙ্গে লেগে থাকায় গড়ন আরও স্পষ্ট বোঝা যায়। কোমরের কাছে কাপড়ের ভাঁজ থাকায় দেখতে অনেকটা ড্রেপিংয়ের মতো লাগছেকোমরের সামনের দিকে চওড়া বেল্টের মতো অংশ, তার সঙ্গে বড় সোনালি রঙের বিমূর্ত বাকলটি গাউনের আকর্ষণ আরও বাড়িয়েছে। আশির দশকে হলিউডের পাওয়ার ড্রেপিং স্টাইলের সঙ্গে এই নকশার মিল দেখা যাচ্ছে
বিজ্ঞাপন
পোশাকটির সঙ্গে মন্দিরা গলায় পরেছেন মোটা শিকলের নকশার সোনালি চোকার। কানের দুল আর হাতেও সোনালি মোটা গয়না বেছে নিয়েছেন। চওড়া সোনালি রঙের কাফ ব্রেসলেটটি বিশেষভাবে চোখে পড়েমূলত পোশাকের সঙ্গে মিল রেখেই এমন স্টেটমেন্ট জুয়েলারি বেছে নিয়েছেন মন্দিরাত্বকে উজ্জ্বল বেজ মেকআপের সঙ্গে গালে হালকা ব্রোঞ্জ ও ব্লাশের আভা। ঠোঁটে মিউটেড রোজ-ব্রাউন লিপস্টিক
বিজ্ঞাপন
সাজ দেখে বোঝা যাচ্ছে, চোখের দিকে দৃষ্টি রাখতেই ঠোঁটের সাজে বেশি লাউড রং ব্যবহার করা হয়নি। চোখে বেছে নেওয়া হয়েছে গাঢ় স্মোকি আই মেকআপহেয়ারস্টাইলে এক পাশে সিঁথি রেখে সামনের চুলে উঁচু করে ভলিউম করা। চুলের নিচের অংশ ঢেউখেলানো—বড় বড় কার্ল রেখে সেট করাপোশাকের গাঢ় রং ও ফিটিং কাট; সাজে ব্লাশের আভা; ভলিউম চুল ও স্টেটমেন্ট জুয়েলারিতে মন্দিরা চক্রবর্তীর এই লুক মূলত সন্ধ্যাকালীন পার্টি বা রেড কার্পেটের উপযোগী