বলিউডের প্রথাভাঙা এক ফ্যাশনযোদ্ধা
বলিউডের প্রথাভাঙা এক ফ্যাশনযোদ্ধা

রণবীর সিং যেভাবে ঘর থেকে বের হন, সেভাবে ফেরেন না

রণবীর সিং—বলিউডের সেরা স্টাইল আইকনদের একজন। যেভাবে তিনি সব রকম ফ্যাশন ‘ক্যারি’ করেন, সেটা অন্যদের জন্য একটা চমক। এ জন্য তাঁকে কম নেতিবাচকতার মুখোমুখি হতে হয় না! সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর সিংয়ের ফ্যাশন নিয়ে যত ট্রল করা হয়েছে, অন্য কারও ফ্যাশন নিয়ে এতটা হয়নি। তবে রণবীরের অবশ্য তাতে কিছু আসে–যায়নি। নিজের অবস্থানে তিনি অবিচল।

ছবিতে যাঁকে দেখতে পাচ্ছেন, রণবীর সিংয়ের লুকের পেছনে গুরুত্বপূর্ণ দায় তাঁর। তিনি একা লাখানি। রণবীর সিংয়ের প্রধান স্টাইলিস্টদের একজন। যদিও রণবীর সিংয়ের ফ্যাশনে ‘স্পষ্টতই’ তাঁর নিজের প্রভাবই সবচেয়ে বেশি
রণবীর সিং যে থামার পাত্র নন, তা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একবার ঢুঁ দিলেই বুঝবেন। গোলাপি জুতার সঙ্গে তিনি পলকা ডটের শাড়ি, কামিজ, গাউন, শার্ট, টপ—এমন কিছু নেই যে পরেননি
বলিউডে পুরুষের ফ্যাশনে প্রথা ভাঙা সাহসী সেনাপতি বলে যদি কাউকে অভিহিত করতেই হয়, তবে সেই স্বীকৃতির যোগ্য দাবিদার রণবীর
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই হইচই পড়ে যায়, ‘রণবীর আবারও দীপিকার পোশাক পরেছেন?’
কোনো একটা লালগালিচায় মার্কিন অভিনেত্রী ও প্রযোজক রিজ উইদারস্পুন যে পোশাক পরেছিলেন, কিছুদিন পর সেই জাম্পস্যুটে এ্রয়ারপোর্টে হাজির হন রণবীর। ছবিতে গুচির ফটোশুটে রণবীর
আসলে নারীর এমন কোনো পোশাক আর অলংকার নেই, যা তিনি পরেননি। চুরি, মালা, দুল থেকে শুরু করে নাকে নথও পরেছেন রণবীর। এমনকি তাঁর পছন্দের পোশাকের তালিকায় রয়েছে স্কার্ট!
রণবীর সিংয়ের ফ্যাশন সেন্স আপনার ভালো না–ই লাগতে পারে। তবে দীপিকার ভালো লাগে। দীপিকার কাছে রণবীর ‘ভেরি ম্যানলি’
প্রথমবার মেট গালার আয়োজনে গিয়ে দীপিকা বলেছিলেন, ‘মেট গালা আসলে আমার স্বামীর মতো ফ্যাশনবোদ্ধাদের স্বীকৃতির জায়গা। আমি এখানে তাঁর প্রতিনিধি হয়ে এসেছি।’
কিছুদিন আগে ‘কফি উইথ করণ’–এ এসে দীপিকা বলেছেন, কেবল ভক্তরাই নন, এমনকি দীপিকাও তাঁর ফ্যাশনে প্রতিনিয়ত চমকে যান
কেননা, তিনি যে পোশাকে বের হন, খুব কমই সেই পোশাকে ঘরে ফেরেন। মাঝে একাধিকবার গেটআপ বদলান
ফলে যখন তিনি ঘরে ফেরেন, জীবনসঙ্গী দীপিকা পাড়ুকোন অবাক হয়ে যান। দীপিকা বলেন, ‘ও (রণবীর) যেভাবে বাড়ি থেকে বের হয়, সেভাবে ফেরে না। আর আমি তো অবাক হয়ে যাই। আমি হয়তো টেবিলে বসে খাচ্ছি। ও এল। বলি, “বেবি...” আর বাক্যটা শেষ করতে পারি না। এখন আমি বলেছি, তুমি ঘরে ফেরার আগে আমাকে ছবি পাঠাবে বা ভিডিও কল দেবে। যাতে ধাক্কাটা সামাল দিতে সুবিধা হয়। মানসিকভাবে প্রস্তুত থাকি’
রণবীরের গোলাপি, হলুদের মতো উজ্জ্বল, রঙিন, স্ট্রাইপ, ফ্লোরাল প্রিন্ট, সিক্সটিজ, সেভেনটিজ, নাইনটিজ ফ্যাশনের প্রতি বিশেষ দুর্বলতা আছে
রণবীরের প্রিয় ব্র্যান্ড গুচি আর ভারসাচে
তথাকথিত নারীর পোশাক আর অলংকারকে পুরুষদের ভেতর জনপ্রিয় করার ক্ষেত্রে দারুণ অবদান রেখেছেন রণবীর
ফ্যাশনে কোনো নিয়ম নেই, এটাই রণবীর সিংয়ের একমাত্র নিয়ম!