১৯তম জন্মদিনে নিজেকে কী উপহার দিলেন লামিনে ইয়ামাল, জানুন তাঁর সম্পর্কে ১৯টি তথ্য
আজ ১৫ জুলাই রাত ১টায় মাঠে গড়াচ্ছে স্পেন-ফ্রান্সের সেমিফাইনাল। ১৩ জুলাই ১৯তম জন্মদিন পালন করলেন লামিনে ইয়ামাল। এরই মধ্যে বিশ্ব ফুটবলের এক বিস্ময়ে পরিণত হয়েছেন তিনি। আজকের ম্যাচে স্পেন তাঁর ওপর রাখবে বড় ভরসা। ১৯ বছরের এই তরুণের ১৯টি তথ্য জেনে নিন।
জীবনযাপন ডেস্ক
স্পেন ফুটবল দলের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালের ৬ মাস বয়সের ছবি। ২০ বছর বয়সী লিওনেল মেসি তাঁকে একটি গামলায় বসিয়ে গোসল করাচ্ছেন২০২৪ সালের আগপর্যন্ত ছবিগুলো ইয়ামালের পরিবার লুকিয়ে রেখেছিল, যাতে মেসির সঙ্গে ইয়ামালের তুলনা না করা হয়। এসব ছবি ২০০৭ সালে ক্যাম্প ন্যুর ভিজিটরস লকার রুমে তোলা। ইউনিসেফের একটি ক্যালেন্ডারের ফটোশুটের জন্য ছবিগুলো তোলা হয়সময়ের সঙ্গে সঙ্গে সেই শিশুই এখন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা। ক্লাব ফুটবলে ইয়ামাল খেলেন এফসি বার্সেলোনার হয়েস্পেনের জাতীয় ফুটবল দলে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ সদস্য। লামিনে ইয়ামাল এবারের বিশ্বকাপে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ইয়ামালের পরিবার স্পেনের অভিবাসী। তাঁর বাবা মরক্কোর আর মা ইকুয়েটোরিয়াল গিনির নাগরিক। ছবিতে মায়ের সঙ্গে ইয়ামাল
বিজ্ঞাপন
বহুসাংস্কৃতিক এই পরিচয় নিয়ে নিজেকে ‘ফুটবলের সেতুবন্ধন’ মনে করেন ইয়ামাল‘ফ্রান্সের উচিত আমাদের ভয় পাওয়া’—সম্প্রতি তাঁর এ মন্তব্য নিয়ে বেশ আলোচনা-সমালোচনার পর বিষয়টির ব্যাখ্যা দিয়েছেনইয়ামাল বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, ফ্রান্সকে ভয় পাই কি না। বলেছি, আমি ভয় পাই না। আমরা ইউরোপ চ্যাম্পিয়ন। আর এটা তো ফুটবল খেলা।’ বিশ্বকাপ সেমিফাইনালের আগে তাঁর এই পরিণত মন্তব্য প্রশংসিত হচ্ছেইয়ামালের বাজারমূল্য তরুণ ফুটবলারদের মধ্যে শীর্ষে, যা প্রায় ২৩ দশমিক ৪ কোটি ডলারশোনা যায়, এবারের জন্মদিনে লামিনে নিজেকে উপহার দিয়েছেন হীরার নেকলেস। তবে তিনি জানিয়েছেন, ফ্রান্সের বিপক্ষে ম্যাচ জিতে নিউইয়র্ক যাওয়াই হবে জন্মদিনের উপহার
বিজ্ঞাপন
পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, বিশেষ করে ছোট ভাই কেইনের সঙ্গেভাইয়ের দুষ্টুমি বেশ উপভোগ করেনবিশ্বকাপে এখন পর্যন্ত গোল কম হলেও দল জিতলেই সন্তুষ্ট বলে জানিয়েছেন ইয়ামালতাঁর মতে, প্রতিটি টুর্নামেন্ট আলাদা। সময় এলে গোল আসবেইফ্রান্সের বিপক্ষে ম্যাচটিকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি মানছেন ইয়ামালমাঠের বাইরে জীবন উপভোগ করাও তাঁর কাছে গুরুত্বপূর্ণবিভিন্ন সময় ইয়ামালের সঙ্গে অনেকের প্রেমের গুঞ্জন শোনা গেছে। টিকটক তারকা অ্যালেক্স পদিয়া ও আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে তাঁর প্রেম একসময় আলোচনায় ছিলতবে এখন তিনি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার গার্সিয়া সান্তোসের প্রেমিক বলে জানা যায়। ইয়ামালের খেলার সময় গ্যালারিতে প্রেমিকের নামের জার্সি পরে উপস্থিত থাকেন গার্সিয়াজন্মদিনের একটি ছবিতে ইয়ামাল ও গার্সিয়াকে একই বিছানায় দেখা যায়, যা ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছবিটি গার্সিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন