আর্জেন্টিনার মেসির স্ত্রী ব্যায়াম করেন ব্রাজিলের ট্রেইনারের কাছে
ছবিটা এখনো আন্তোনেল্লা রোকুজ্জোর ইনস্টাগ্রাম প্রোফাইল ‘পিন করা’ আছে। অর্থাৎ শুরুর দিকেই এটা চোখে পড়ে। এবারের বিশ্বকাপেও কি এমন কোনো দৃশ্যের অবতারণা হবে? সে প্রশ্নের উত্তর অজানা। তবে এরই মধ্যে নজর কাড়তে শুরু করেছেন মেসির স্ত্রী রোকুজ্জো। ব্যবসায়ী ও মডেল হিসেবে রোকুজ্জোর আলাদা পরিচিতি আছে। অ্যাডিডাসের মতো বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন তিনি। তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ২০ মিলিয়ন ডলার।
বিজ্ঞাপন
কদিন আগে ইন্টার মায়ামি ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে এভাবেই ধরা দেন এই তারকা দম্পতি।
ফিটনেসের ব্যাপারে বেশ সচেতন রোকুজ্জো। নিয়মিত ব্যায়াম তো করেনই। নারীদের জন্য বিশেষায়িত একটি জিমে সপ্তাহে দুই দিন একজন ব্রাজিলীয় ট্রেইনারের অধীন ‘ফিটজ্যাম’ করেন তিনি। এক সাক্ষাৎকারে রোকুজ্জো বলেছেন, ফিটজ্যাম ক্লাস তিনি বেশ উপভোগ করেন। জানিয়ে রাখি, ফিটজ্যাম হলো গানের তালে তালে একধরনের অ্যারোবিকস। রোকুজ্জো বলছেন, জিমে যতক্ষণ থাকেন, তাঁর ফোন থাকে ব্যাগে। ‘ডু নট ডিস্টার্ব’ মোডে ফোন রেখে পাক্কা এক ঘণ্টা তিনি শুধু নিজেকেই সময় দেন। বিশ্বকাপ সামনে রেখে এবারও নিশ্চয়ই আলোচনায় থাকবেন রোকুজ্জো। তবে শেষ ছবিটা এমন হবে কি না, সেটা সময়ই বলে দেবে।