বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরে দিনে কত লাখ যাত্রী চলাচল করে

সম্প্রতি ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরগুলোর র‍্যাঙ্কিং প্রকাশ করেছে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই)। সংস্থাটির সর্বশেষ তালিকায়ও শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর। একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের শীর্ষ ১০ ব্যস্ততম বিমানবন্দর এবং এসব বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীর সংখ্যা।

১০. ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তালিকায় ১০ম অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর। গত বছর ৮ কোটি ২৪ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন
ছবি: উইকিপিডিয়া

৯. গুয়াংজু বাইইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর, চীন

গত বছর ৮ কোটি ৩৬ লাখ যাত্রী চীনের গুয়াংজু বাইইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন

৮. ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দর, তুরস্ক

২০২৫ সালে তুরস্কের ইস্তাম্বুল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছেন ৮ কোটি ৪৪ লাখ যাত্রী

৭. হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাজ্য

লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছেন ৮ কোটি ৪৫ লাখ যাত্রী

৬. শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র

৮ কোটি ৪৮ লাখ যাত্রী ব্যবহার করেছেন শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর

৫. সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর, চীন

পঞ্চম অবস্থানে থাকা সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে গত বছর ৮ কোটি ৫০ লাখ যাত্রী চলাচল করেছেন

৪. ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র

ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর। ২০২৫ সালে ৮ কোটি ৫৭ লাখ যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেছেন

৩. হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান

৯ কোটি ১৭ লাখ যাত্রী চলাচলকারী জাপানের টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর গত বছর তৃতীয় স্থানে উঠে এসেছে

২. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, সংযুক্ত আরব আমিরাত

টানা তৃতীয়বারের মতো তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। গত বছর ৯ কোটি ৫২ লাখ যাত্রী চলাচল করেছেন এই বিমানবন্দর দিয়ে

১. হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্তরাষ্ট্র

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছেন ১০ কোটি ৬৩ লাখ যাত্রী। দৈনিক হিসাবে গড়ে ২ লাখ ৯১ হাজার যাত্রী। জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানীতে অবস্থিত এই বিমানবন্দর গত ২৮ বছরের মধ্যে ২৭ বারই বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের শিরোপা ধরে রেখেছে

সূত্র: সিএনএন