চাঁন চান্দা মাছ
চাঁন চান্দা মাছ

সুন্দরবনের ২১০ জাতের মাছ আছে এই জাদুঘরে, দেখুন তো কয়টি চেনেন

সুন্দরবনের নদ-নদী ও খালে প্রায় ৩৮০ প্রজাতির মাছ পাওয়া যায়। এর মধ্যে ২১০ প্রজাতির মাছের নমুনা রয়েছে সুন্দরবন জাদুঘর ও তথ্যকেন্দ্রে। বাঘ সংরক্ষণসহ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা বেসরকারি সংস্থা ওয়াইল্ডটিমের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এই জাদুঘর। বাগেরহাটের মোংলার জয়মনির ঘোল গ্রামের তিনতলা ভবনের দোতলায় এর অবস্থান।

২১০ প্রজাতির মাছের নমুনা রয়েছে সুন্দরবন জাদুঘর ও তথ্যকেন্দ্রে

জাদুঘরে মানচিত্র, চিত্রকর্ম, বনের ক্ষুদ্র প্রতিরূপ ও বিভিন্ন প্রাণীর নমুনার মাধ্যমে তুলে ধরা হয়েছে সুন্দরবনের প্রকৃতি ও জীববৈচিত্র্য। মাছের পাশাপাশি রয়েছে পাখি, সাপ, ব্যাঙ, হরিণ ও গন্ধগোকুলসহ বিভিন্ন প্রাণীর নমুনা। সুন্দরবনে সরাসরি যাওয়ার সুযোগ না হলেও এই জাদুঘরে এসে বনের প্রাণবৈচিত্র্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

মোংলার জয়মনির ঘোল গ্রামে ওয়াইল্ডটিমের সুন্দরবন জাদুঘর ও তথ্যকেন্দ্রে

২০২৫ সালের ১৩ নভেম্বর বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ বন বিভাগ, জার্মান সহযোগিতা (জার্মান কো-অপারেশন), জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ এবং আইইউসিএনের ইন্টিগ্রেটেড টাইগার হ্যাবিট্যাট কনজারভেশন প্রোগ্রামের সহায়তায় এটি গড়ে তোলা হয়েছে। মোংলা গেলে জাদুঘরটি ঘুরে দেখতে পারেন।

সুন্দরবন জাদুঘরের গ্যালারি থেকে...

মৌরি ও বাটা মাছ
বেকি বা কানাপোনা মাছ
মাখন চান্দা মাছ
গনগনে বেলে ও একঠুঁইট্যা মাছ
চাপাকড়ি মাছ
লাক্ষা বা ছোট লাখুয়া মাছ
দারকুটা বা দাঁইতা মাছ
লম্বা চাপা মাছ
কাঁটা গোগাট বা সোনালি টেংরা মাছ