যে সিনেমার আবহে হংকংয়ে ঘুরে ঘুরে ছবি তুলেছেন মেহজাবীন–আদনান

গতকাল ৪ সেপ্টেম্বর ফেসবুকে হংকংয়ে তোলা একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মেহজাবীন চৌধুরী
ছবি: ফেসবুক থেকে
ছবিগুলোয় ২০০০ সালের ‘ইন দ্য মুড ফর লাভ’ সিনেমার চরিত্রের আবহে দেখা যাচ্ছে মেহজাবীন ও আদনানকে
‘ইন দ্য মুড ফর লাভ’ সিনেমার একটি দৃশ্য
ষাটের দশকের গল্পের পটভূমিতে ‘ইন দ্য মুড ফর লাভ’ নির্মাণ করেন হংকংয়ের নির্মাতা ওং কার ওয়াই
‘ইন দ্য মুড ফর লাভ’ ৫৩তম কান চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক প্রতিযোগিতায় প্রিমিয়ার হয়
মেহজাবীন চৌধুরী আর আদনান আল রাজীব—একজন পর্দার সামনের, আরেকজন পেছনের শিল্পী
২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টারের মুকুট জয়ের পর অভিনয় ও বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন মেহজাবীন চৌধুরী। অন্যদিকে আদনান আল রাজীবও নির্মাণ, প্রযোজনা—এসব নিয়ে এগিয়েছেন
১৩ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মেহজাবীন ও আদনান বিয়ে করেন
দুজনের এই পথচলায় ভালোবাসা আর ত্যাগ একের সঙ্গে অপরকে আরও ওতপ্রোতভাবে যুক্ত করেছে