‘ঢাকা, লেটস গো আউটসাইড’ স্লোগানে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার জলসিঁড়ির ফরটিস প্ল্যাটিনাম লাউঞ্জে শুরু হয়েছে ফ্লো ফেস্টের পঞ্চম আসর ‘উইন্টার ওয়েলনেস ফেস্টিভ্যাল’। ১৪ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এই আয়োজন। এবারের ফ্লো ফেস্টে এক দিনে টিকিটের মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা। পাঁচ বছরের নিচে শিশুরা ঢুকতে পারবে বিনা মূল্যে। গুলশান ২-এর ফ্লো স্টুডিও থেকে বিনা মূল্যে শাটল সার্ভিস থাকছে এই তিন দিন। এই উৎসবের প্রথম দিনের নানা আয়োজনের ছবি দেখুন।
