৭৯৩ কোটি টাকার মালিক করিম বেনজেমা

ইনস্টাগ্রামে ঘুরে বেড়ানো ছবিটার দিকে হঠাৎ তাকালে লোকটাকে মনে হবে কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। গবেষণা করেন। চোখে চশমা আঁটা। পরনে সাদা-কালো টাক্সিডো। সজ্জন ব্যক্তি। চুল বা দাড়ির কাট, সাজ, স্টাইল—কোথাও কোনো বাড়াবাড়ি নেই। বরং সবখানেই পরিমিতির সীমানা টানা। ছবিটায় লোকটার সঙ্গে হাতের ট্রফিটা বেমানান লাগে। কেননা, সেটি ব্যালন ডি’অর। ফুটবলে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের বর্ষসেরার ট্রফি। ফুটবল-বিশ্বে কোনো খেলোয়াড়ের জন্য বছরের সবচেয়ে আকাঙ্ক্ষিত ট্রফি। আর এ বছর সেটি উঠেছে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমার হাতে। তাঁর খেলোয়াড়ি জীবন নিয়ে কমবেশি সবাই জানেন। জেনে নেওয়া যাক তাঁর ব্যক্তিজীবন আর লাইফস্টাইল।

১৯৮৭ সালে ফ্রান্সের লিওঁতে জন্ম নেন ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার আলজেরীয় এই স্ট্রাইকার। অভিবাসী পরিবারের সন্তান। আট ভাইবোনের ভেতর বেনজেমার অবস্থান ষষ্ঠ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ব্যালন ডি’অর জয়ের পর ইনস্টাগ্রামে প্রতি সেকেন্ডে বাড়ছে বেনজেমার অনুসারী। এ মুহূর্তে তা ৫ কোটি ৯১ লাখ।
এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই পুরস্কার উৎসর্গ করেন সাধারণ মানুষকে। লেখেন, এটা জনতার ব্যালন ডি’অর
করিম বেনজেমা ও তাঁর স্ত্রী কোরা গতিয়ারের সঙ্গে দেখা ২০১৫ সালের ডিসেম্বরে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এরপর ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই জুটি। তারপর কোরা মাদ্রিদে চলে আসেন তাঁর জীবনসঙ্গীর পাশে থাকার জন্য।
কোরা গতিয়ার বিয়ের আগে মডেলিং করতেন। মূলত জুতার মডেল হিসেবেই তাঁকে দেখা গেছে বেশি। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৩৫ হাজার। তবে করিম বা কোরা কেউ ইনস্টাগ্রামে তাঁদের দুজনের ছবি শেয়ার করেন না। ছেলে ইব্রাহীমের সঙ্গে কোরা
করিমের প্রথম সন্তান মেলিয়া জন্ম নেয় ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি।
২০১৭ সালের ৫ মে জন্ম নেয় পুত্র ইব্রাহিম। দুজনের মা আলাদা। আর এই দুই সন্তান করিমের চোখের মণি
একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, সন্তানেরাই তাঁর সব
করিম বেনজেমা খুবই ব্যক্তিগত জীবন যাপন করেন। অনেকে বলে, তিনি দুই বিয়ে করেছেন। এ সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। একাধিক গণমাধ্যম জানিয়েছে, মেলিয়ার মাকে করিম কোনো দিনই বিয়ে করেননি। তিনি ছিলেন করিমের প্রথম প্রেমিকা। কোরা গতিয়ারের সঙ্গেও করিমের বিয়ের ছবি পাওয়া যায় না। ছবিতে করিমদের বাড়ি
করিম বেনজেমার সংগ্রহে বেশ কিছু গাড়ি আছে। আছে বিলাসবহুল বাড়ি আর প্রাইভেট জেট। জেটটির দাম ১১৬ কোটি ৩৫ লাখ টাকা
করিমের মাসিক বেতন ১ দশমিক ৮ মিলিয়ন ডলার বা ১৯ কোটি টাকা
করিম বেনজেমার মোট সম্পদের পরিমাণ ৭৫ মিলিয়ন ডলার বা ৭৯৩ কোটি টাকা
করিম ব্যক্তিগত জীবন নিয়ে খুবই সচেতন। তিনি ভুলেও মুখ ফসকে কোনো ব্যক্তিগত কথা বলেন না। করিম বলেন, ‘আমি সব সময়ই আড়ালে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। টেলিভিশন সাক্ষাৎকার, মিডিয়াতে কথা বলা—এগুলো আমার কাছে খুবই বোকামি আর অস্বস্তিকর মনে হয়। আমি মনে করি, আমার ব্যক্তিগত জীবনই আমার পরিবারের জন্য মঙ্গলজনক। আপনি একবার ভাবুন যে আপনার বয়স ৪ বছর। আর প্রতিটা মুহূর্তে ক্যামেরা আপনার পিছু পিছু ঘুরছে। আপনার মাথা খারাপ হয়ে যাবে। তখন আপনার স্বাভাবিক বিকাশ কীভাবে হবে?’