ছবিতে প্রেরণা জোগানো নারীদের গল্প  

রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে চলছে প্রদর্শনী। নাম ‘অদম্য পরিবর্তনের প্রেরণা জোগানো নারীদের গল্প’। এই প্রদর্শনীতে ২০০০ থেকে ২০২১ সাল পর্যন্ত ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় পুরস্কৃত ছবিগুলোর মধ্য থেকে নির্বাচিত কিছু ছবি উপস্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে দুনিয়াজুড়ে কিশোরী, নারী আর বিভিন্ন সম্প্রদায়ের অদম্যতা এবং যেসব সংকট তাঁরা মোকাবিলা করছেন, সেগুলোকে তুলে ধরা হয়েছে। ২৫ নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আজ ছুটির দিনে ঘুরে আসতে পারেন এই প্রদর্শনী।
মার্কিন আলোকচিত্রী আনা বয়াজিজের ‘ফাইন্ডিং ফ্রিডম ইন দ্য ওয়াটার’ সিরিজে উঠে এসেছে ভারত মহাসাগরের মুয়ুনি সৈকতে সাঁতার ও উদ্ধারকাজ শেখা কিজিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গল্প। ঐতিহ্যগতভাবেই জাঞ্জিবার দ্বীপপুঞ্জের মেয়েদের সাঁতার শেখাকে নিরুৎসাহিত করা হয়। সাঁতারের শালীন পোশাকের অভাব এর প্রধান কারণ
সাবিনা ইয়াসমিন
নতুন প্রজন্মের অনেকে অলোকচিত্রী আগ্রহ নিয়ে প্রদর্শনী ঘুরে দেখছেন
২০১৯ সালের আলোচিত ছবিগুলোর একটি
আলোকচিত্রীদের গভীর অন্তর্দৃষ্টিতে উপস্থাপিত হয়েছে পুরুষতন্ত্র, লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন ও প্রজনন অধিকার, সমঅধিকার ও ক্ষমতায়নের সমান সুযোগের মতো বিষয়
একুশ শতকে নারী ও লৈঙ্গিক প্রশ্নগুলো কীভাবে বিকশিত হয়েছে এবং তাদের চিত্রিত করতে গিয়ে ফটোসাংবাদিকতা নিজেই কীভাবে বিকশিত হয়েছে, তাও উঠে এসেছে এই প্রদর্শনীতে
আগত দর্শনার্থীদের ভেতর তরুণ প্রজন্মের প্রতিনিধিই ছিল বেশি
প্রদর্শনীতে ছবির নানা প্রেক্ষাপটের গল্পও লেখা আছে
প্রদর্শনী দেখতে এসে অনেকেই মুঠোফোনে তুলে রেখেছেন প্রিয় ছবি
আইকনিক বেশ কিছু ছবি আছে প্রদর্শনীতে