বছরজুড়ে আঁকা ছবিগুলোই সহকর্মীদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন শিল্পী আরাফাত করিম। প্রথম আলোয় ‘ইলাস্ট্রেশন স্পেশালিস্ট’ হিসেবে কাজ করছেন তিনি। আজ বছরের প্রথম দিনে প্রথম আলো কার্যালয়ের একটি অংশ সাজানো হয়েছে আরাফাতের আঁকা ছবি দিয়ে। ‘পপ আপ টোয়েন্টি টু’ শিরোনামের প্রদর্শনীটি শুধু প্রথম আলোর কর্মীদের জন্য উন্মুক্ত।