অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা হচ্ছে

অনলাইন গণমাধ্যমের জন্য আলাদা নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ে এ নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। কমিউনিটি রেডিওর নীতিমালার ওপর ভিত্তি করেই অনলাইন গণমাধ্যমের নীতিমালা করা হবে। সভায় একটি খসড়া নীতিমালা উপস্থাপন করা হয়। সেখানে লাইসেন্স ও নবায়নের জন্য আলাদা ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। খসড়ার অনুলিপিটি উপস্থিত কয়েকটি অনলাইন গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের দেওয়া হয়। এ বিষয়ে ১০ দিনের মধ্যে তাঁদের মতামত দিতে বলা হয়েছে।