মেক্সিকান বংশোদ্ভূত হলিউড তারকা সালমা হায়েক একটি অ্যানিমেটেড ছবি বানানোর পরিকল্পনা নিয়েছেন। বিখ্যাত লেবাননি ঔপন্যাসিক খলিল জিবরানের দ্য প্রফেট উপন্যাস অবলম্বনে হবে এ ছবি। গত বৃহস্পতিবার দ্য হলিউড রিপোর্টার-এ প্রকাশিত খবরে এ তথ্য জানা যায়। ১৯২৩ সালে লেখা বইয়ে ২৬টি অধ্যায় রয়েছে। সালমার বাবা ছিলেন লেবাননি। দোহা ফিল্ম ইনস্টিটিউট ও পার্টিসিপ্যান্ট মিডিয়ার সঙ্গে মিলে সালমা এ অ্যানিমেটেড ছবি তৈরি করবেন। উপন্যাসের প্রতিটি অধ্যায়ের জন্য থাকবেন একজন পৃথক পরিচালক। সাড়া জাগানো অ্যানিমেটেড ছবি দ্য লায়ন কিং-এর পরিচালক রজার অ্যালার্স থাকবেন সমন্বয়ে। আইএএনএস।