ক্ষমতাসীন মহাজোটের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক আজ বুধবার রাতে অনুষ্ঠিত হবে। রাত সাড়ে আটটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে দলের ১১তম এ বৈঠক অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভায় প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেবেন বলে জানা গেছে। সংসদের চিফ হুইপ আবদুস শহীদ এরই মধ্যেই আওয়ামী লীগের সব সাংসদকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।