কাল বুধবার বেলা তিনটায় ঢাকায় সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।গতকাল সোমবার বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ, বিরোধীদলীয় নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি, সব গণহত্যার প্রতিবাদ, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচার এবং ‘অযোগ্য ও ব্যর্থ সরকারের’ পদত্যাগের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে নেতা-কর্মী ও জনগণকে অনুরোধ করা হয়েছে।