কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শুরু হচ্ছে ‘বাংলাদেশ পথনাটক উৎসব’। আয়োজক সংগঠন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা বলেন, ‘এবার উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের ৫০টি দলের নাটক প্রদর্শন করা হবে। আমাদের পথনাটকে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে পথনাটক।’সপ্তাহব্যাপী এ উৎসবে প্রতিদিন নাটকের প্রদর্শনী শুরু হবে বিকেল চারটায়। আর এখানে মঞ্চস্থ হবে ছয়-সাতটি দলের নাটক। উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত।