সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান গত রোববার নিজের ছেলের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। তিনি এজাহারে লিখেছেন, ‘আমার ছেলে ফয়সাল আহমেদ (২০) মাদকাসক্ত। মাদকের টাকার জন্য গত রোববার সে তার চাচা মতিউর রহমানকে কুপিয়ে আহত করেছে। ওর অত্যাচারে অতিষ্ঠ হয়ে কয়েকবার পুলিশে দিয়েছি। কিন্তু সে কীভাবে যেন জামিন নিয়ে বেরিয়ে আসে। এবার কেউ ছাড়িয়ে আনলে তার বিরুদ্ধে মামলা করব।’ দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক মোহাম্মদ মোতালেব জানিয়েছেন, এমন আদর্শবান বাবার আরজির পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ফয়সালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সিলেট প্রতিনিধি