আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে আজ

‘সাক্ষরতাই শান্তি, সাক্ষরতাই উন্নতি’—এ স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।এ উপলক্ষে দেশজুড়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শোভাযাত্রাটি ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।