আপিল বিভাগে নিয়োগ পেলেন চার বিচারক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে আপিল বিভাগে নিয়োগ করা হয়েছে।আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিয়োগ পাওয়া চারজন বিচারক হলেন: বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহ্মুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে শপথ নেওয়ার তারিখ থেকে ওই চার বিচারককে আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বলেও জানা গেছে।