মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে গ্রেপ্তার করা হবে কি না, এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এই দিন ধার্য করেন।আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে বলেন, আসামির হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনে তদন্তে সমস্যা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তার কাছে রঞ্জিত দেবনাথ নামের এক সাক্ষী সাক্ষ্য দেন; তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।এসব কারণ দেখিয়ে রাষ্ট্রপক্ষ মাওলানা আবুল কালাম আযাদকে গ্রেপ্তারের আরজি জানান।এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।