বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ থেকে কানাডায় বসবাসকারী শিল্পী আলমগীর হকের ‘অনুভবে নিসর্গ’ শীর্ষক একক ছাপচিত্র প্রদর্শনী শুরু হবে। শুক্রবার বিকেলে বেঙ্গল শিল্পালয়ে ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী।গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে শিল্পী আলমগীর হকের প্রদর্শনীর সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিল্পী আলমগীর হক এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।