আশুলিয়ায় দেয়াল চাপা পড়ে নিহত ১

ঢাকার আশুলিয়া থানার গোমাইল গ্রামে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে আবদুল লতিফ (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন।জানা গেছে, আবদুল লতিফ আজ সোমবার প্রবল ঝড় ও বর্ষণের মধ্যে আম কুড়াতে যান। এ সময় একটি ফাঁকা বাড়ির সীমানা প্রাচীর তাঁর ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।