আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক জাতীয় সংসদ ভবনে কাল রোববার বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। খবর ইউএনবির।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।