ইউপি নির্বাচনে প্রার্থীদের ৭ তথ্য দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের সাত তথ্য দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি করা হয়। বদিউল আলম মজুমদার, সৈয়দ আবুল মকসুদ, এ এস এম শাহজাহান, এ ও এম শফিকুল্লাহ, মনোরঞ্জন মণ্ডল, রাশেদা আকতার, সুরাইয়া বেগমের পক্ষে আইনজীবী আশরাফুল হাদী রিট আবেদনটি করেন।আশরাফুল হাদী পরে সাংবাদিকদের বলেন, রিট দায়ের করা হয়েছে। কাল এ বিষয়ে শুনানি হতে পারে।