ইন্দোনেশিয়ায় শ্রমিক ধর্মঘট

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আজ বুধবার বড় ধরনের শ্রমিক ধর্মঘট শুরু হচ্ছে। ধর্মঘটকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভে যোগ দেওয়ায় জাকার্তায় কয়েক শ কারখানা বন্ধ রয়েছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।প্রতিকূল কর্মশর্তের বিরোধিতা, মালিকপক্ষের সঙ্গে তাঁদের চুক্তি, চাকরির নিরাপত্তা ও অস্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ের প্রতিবাদে দেশজুড়ে শ্রমিকেরা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।ধর্মঘটের কারণে জাকার্তার শিল্পাঞ্চলের প্রায় ৮০০ কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানার শ্রমিকেরা ব্যানার-ফেস্টুনসহ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। সারা দেশের প্রায় ২০ লাখ শ্রমিক এ ধর্মঘটে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।শ্রমিকদের এ ধর্মঘট ইন্দোনেশিয়ার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।