ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত দুটি এলাকায় গতকাল মঙ্গলবার পৃথক দুটি গাড়িবোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়।কর্মকর্তারা জানান, বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সুলা এলাকার একটি রাস্তায় বিস্ফোরকবোঝাই তিনটি গাড়ি একই সঙ্গে বিস্ফোরিত হয়। এতে সাতজন নিহত হয়। উত্তরাঞ্চলী চিকুক এলাকায় আরও একটি বিস্ফোরণে নিহত হয় দুজন।ইরাকে ২০০৬-০৭ সালের চেয়ে জঙ্গি তত্পরতা অনেকটা কমে এলেও এ ধরনের হামলার ঘটনা সেখানে প্রায়ই ঘটছে।এর আগে গত শনিবার বাগদাদের কাদিমিয়া এলাকায় একটি তল্লাশি চৌকির কাছে দুটি বিস্ফোরণে ১১ জন নিহত হয়। বাগদাদ ও মসুল শহরে গুলি করে হত্যা করা হয় সাতজন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাকে।