ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২২

ইরাকের দিওয়ানিয়া শহরে গভর্নরের বাসভবনের বাইরে আজ মঙ্গলবার বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রাদেশিক পরিষদের মুখপাত্র ফাদেল মাওয়াত জানিয়েছেন, গভর্নরের বাসভবনের বাইরে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে এবং তল্লাশিকেন্দ্রে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে ২২ জন নিহত হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।এ ঘটনায় ৩০ ব্যক্তি আহত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।