স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘সরকারের যাঁরা তদন্তে আছেন, তাঁরা দায়িত্বের সঙ্গে সব কাজ করছেন। আমি আশাবাদী তাঁরা তদন্তকাজে সফল হবেন।’বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর তদন্তের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী এ আশাবাদের কথা বলেন। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল রূপসী বাংলায় সার্কভুক্ত দেশগুলোর অ্যাডভাইজারি-বিষয়ক তিন দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।ওই প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তকারী কর্মকর্তাদের ওপর আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।