বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১০ সালের এইচএসসি পরীক্ষা কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারা দেশে বিশ্ববিদ্যালয়ের ৩০৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার এইচএসসি পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষের মোট এক লাখ ৪০ হাজার ৫৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতি শুক্রবার সকাল ও বিকেল দুই বেলা করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবে ২১ মে।কর্তৃপক্ষ জানায়, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে সব রকম ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।