উচ্চমাধ্যমিক পরীক্ষায় গতকাল একজন পরীক্ষার্থীর জন্য পরীক্ষা গ্রহণের দায়িত্ব পালন করলেন ১৪ জন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্র-২ আঠারবাড়ী ডিগ্রি কলেজ কেন্দ্রে। পরীক্ষাকেন্দ্রের হল সুপার প্রভাষক সঞ্জীব কুমার সরকার জানান, সকালের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষায় ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের পরীক্ষার্থী মো. খায়রুল ইসলাম (রোল-৩৬৫৮৪) ছিলেন একমাত্র পরীক্ষার্থী; আর অধ্যক্ষ, কক্ষ পরিদর্শক, হল সুপারসহ পরীক্ষা গ্রহণের দায়িত্বে ছিলেন ১৪ জন। ঈশ্বরগঞ্জ প্রতিনিধি