এবার ১ লাখ ৭০ হাজার ভারতীয় হজে যাচ্ছেন

ভারত থেকে এবার এক লাখ ৭০ হাজার লোক পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন। এয়ার ইন্ডিয়া ভোপাল ও গোয়াসহ ভারতের ২১টি নগরের হজ কার্যক্রম সমন্বয় করবে। চলতি বছর সৌদি এয়ারলাইন্স অধিকাংশ হজযাত্রী পরিবহন করবে। এ ছাড়া ন্যাশনাল প্রাইভেট এয়ার সার্ভিসেস কোম্পানি লিমিটেড ও আল ওয়াফের এয়ারও হজযাত্রী পরিবহন করবে।সরকারি একজন মুখপাত্র জানান, গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সংশ্লি¬ষ্ট ব্যক্তিদের হজ কার্যক্রম পরিচালনার বিষয় অনুমোদন করা হয়।উল্লে¬খ্য, নির্দিষ্ট একটি বছরে কতজন লোক হজ পালন করতে পারবেন, তা সৌদি সরকার নির্ধারণ করে।হজ কমিটির মাধ্যমে এবার যাঁরা হজ করতে যাবেন তাঁদের জনপ্রতি ১৬ হাজার ভারতীয় রুপি ও বিমানবন্দর ফি পরিশোধ করতে হবে। এর অতিরিক্ত ব্যয় ভারত সরকার বহন করবে। বাসস