ধারাবাহিক দরপতনের প্রতিবাদে আজ সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সামনে বিক্ষোভ করছেন একদল বিনিয়োগকারী। ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরামের ব্যানারে বেলা পৌনে ১২টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।এ সময় তাঁরা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এসইসির চেয়ারম্যান ও ডিএসইর সভাপতির বিরুদ্ধে স্লোগান দেন।পরে দুপুর সোয়া ১২টার দিকে তাঁরা মিছিল নিয়ে ডিএসইর দিকে যান।